সর্বশেষ

ভিসা জটিলতা সৌম্য সরকার আফগান সিরিজে অনিশ্চিত

  • 4:47 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক। তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরতে যাচ্ছেন সৌম্য সরকার। যদিও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়েছেন সৌম্য।

ওটিএন বাংলাকে এমনটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জানা গেছে, আজ ভিসা হাতে পাওয়ার সম্ভাবনা আছে তার। এক থেকে দুই দিনের মধ্যে যেদিনই ভিসা পাবেন, সেদিনই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেয়ার কথা রয়েছে তার।

বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি-টোয়েন্টি খেলছিলেন সৌম্য। খুলনার হয়ে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন এই ওপেনার। সেখানে খেলা দুই ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখান তিনি। রাজশাহীর বিপক্ষে ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৪ বলে ৬৩ এবং ঢাকা মেট্রোর বিপক্ষে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে চোট থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে লিটন দাসের। সেক্ষেত্রে ওয়ানডে সিরিজেও অনিশ্চিত এই উইকেটরক্ষক ব্যাটার। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন।

লিটন ফিট হয়ে উঠতে না পারায় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। এশিয়া কাপেও তার অনুপস্থিতিতে জাকের ভারত ও পাকিস্তান ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন।

২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে আফগানিস্তান-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তীতে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে হবে তিনটি ওয়ানডে ম্যাচ। আফগানিস্তান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au