সর্বশেষ

এবার মাবিয়ার নতুন রেকর্ড

  • 5:41 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
২১০ কেজি ভার তুলে রেকর্ড গড়লেন মাবিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-ভারোত্তোলনে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রেখে এগিয়ে যাচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত। জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় ক্রমেই নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন, ছাড়িয়ে গেলেন আরও একবার। এবার ২১০ কেজি ভার তুলে নিজের রেকর্ড ভেঙে নতুন করে নাম লেখালেন।

২০১৬ সালের এসএ গেমসে স্বর্ণ জিতে পাদপ্রদীপের আলোয় আসা মাবিয়া এবার খেলেছেন ৬৯ কেজি ওজন বিভাগে। ইভেন্টের ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি তুলেছেন অন্যতম দেশসেরা এ ভারোত্তোলক। স্ন্যাচে তুলেছেন ৯২ কেজি। দুই বিভাগে ২১০ কেজি তুলে সেরা নারী ভারোত্তোলকের স্বীকৃতি পেয়েছেন টানা দুটি এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত।

ক্রমোন্নতির মধ্যে থাকা এ তারকা সর্বশেষ সাফল্যের পর বলছিলেন, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশেরও সেরা। আগে আমি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ও স্ন্যাচে ৮৯ কেজি তুলেছিলাম। সব মিলিয়ে আজ পাঁচ কেজি বেশি তুলতে পেরেছি।’

বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের পর নারী খেলোয়াড়দের নৈপুণ্য থাকে পতনের দিকে। এ জায়গায় উজ্জ্বল ব্যতিক্রম মাবিয়া আক্তার সীমান্ত। গতানুগতিক ধারণাকে ভুল প্রমাণ করে এগিয়ে যাচ্ছেন এ তারকা। বিয়ে করেছেন আরেক ভারোত্তোলক সাখাওয়াত হোসেন প্রান্তকে। পরিবার থেকে সার্বক্ষণিক সমর্থন পাচ্ছেন বলেই হয়তো মাবিয়া আক্তার সীমান্ত ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, যা তাকে সেরা ভারোত্তোলক হিসেবে প্রতিষ্ঠিত করার পথ চওড়া করেছে।

মাবিয়ার শ্রেষ্ঠত্বের আসরে নারীদের ৮৬ কেজি ওজন বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাজী লিপি, ৭৭ কেজি ওজন বিভাগে একই দলের শান্তা স্বর্ণপদক জিতেছেন।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au