লিড নিউজ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ

  • 2:01 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
ফিলিপাইনে ভূমিকম্পের পর চলছে উদ্ধারকাজ।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১ অক্টোবর- ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ধসে পড়া বহু ভবনের নিচে এখনো মানুষ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রায় ৯০ হাজার মানুষের শহর বোগোতে চার শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে তিনজন ভূমিধসে চাপা পড়েছিলেন। বোগোর পাশের সান রেমিগিও এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সেখানে একটি খেলাধুলার স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্য। একই এলাকায় ধ্বংসস্তূপে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তাবুয়েলানে এলাকায়ও একজন মারা গেছেন।

উদ্ধার দলের কর্মকর্তা উইলসন রামোস জানান, ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের আঁধার এবং ভূমিকম্প-পরবর্তী পরাঘাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পে সড়ক ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সেবু শহরসহ আশপাশের এলাকা অন্ধকারে ডুবে যায়। তবে মধ্যরাতের পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন।

বানতাইয়ান শহরের বাসিন্দা মারথাম প্যাসিলান ভূমিকম্পের সময় ক্ষতিগ্রস্ত একটি গির্জার কাছে ছিলেন। তিনি জানান, হঠাৎ গির্জা থেকে বিকট শব্দে পাথর ভেঙে পড়তে দেখেন। তিনি বলেন, “আমি একই সঙ্গে হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। শরীর নাড়াতে পারছিলাম না, কেবল কম্পন থামার অপেক্ষায় ছিলাম।”

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au