লিড নিউজ

গাজার কাছে ‘চরম ঝুঁকিপূর্ণ এলাকায়’ পৌঁছেছে ‘সুমুদ ফ্লোটিলা’, বাড়ছে ইসরায়েলি হামলার শঙ্কা

  • 10:58 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রায় সব নৌযান আটক করেছে ইসরায়েল। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১ অক্টোবর- ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা “সুমুদ ফ্লোটিলা” এখন পৌঁছেছে ভূমধ্যসাগরের “চরম ঝুঁকিপূর্ণ এলাকায়”। গাজা উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এই ছোট ছোট ত্রাণবাহী নৌযানগুলো। আল–জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে যতবার এই এলাকায় ফ্লোটিলা পৌঁছানোর চেষ্টা করেছে, প্রতিবারই ইসরায়েলি বাহিনীর হামলার মুখে পড়েছে তারা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানবাধিকারকর্মীরা এসব নৌকায় আছেন। তারা খাবার, ওষুধ, কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে সাগরপথে গাজার দিকে এগোচ্ছেন। উদ্দেশ্য—ইসরায়েলের অবরোধ উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া।

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাট থিসলথওয়াইট, তুরস্কের তরুণ আইনপ্রণেতা জেহরানুর আয়দেমিরসহ বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক ও মানবাধিকার নেতারা ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী এই অভিযানে হামলা চালানো মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হবে।

স্পেন ও ইতালি থেকে আসা মানবাধিকারকর্মীরা ফ্লোটিলার নেতৃত্বে রয়েছেন। ইতোমধ্যে তারা আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছেন। ফ্লোটিলার গতিবিধি পর্যবেক্ষণ করছে তুরস্কের ড্রোন, এবং নিরাপত্তার জন্য কয়েকটি নৌকা থেকে সরাসরি সম্প্রচারও করা হচ্ছে।

ইসরায়েল অবশ্য এই ফ্লোটিলা থামানোর ঘোষণা দিয়েছে। তাদের দাবি, গাজার ওপর অবরোধ “আইনসিদ্ধ” এবং ফ্লোটিলার স্বেচ্ছাসেবীরা সেই অবরোধ ভাঙার চেষ্টা করছেন। কিন্তু আন্তর্জাতিক আইনে যুদ্ধ বা অবরোধ পরিস্থিতিতেও মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার অধিকার স্পষ্টভাবে স্বীকৃত।

বাংলাদেশ সময় দুপুর পৌনে দুইটার দিকে ফ্লোটিলা অভিযানের আয়োজক ডেভিড অ্যাডলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “আশঙ্কা করছি, এটি হয়তো আমার শেষ বার্তা। আমরা এখন গাজার উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে। গত রাতে ইসরায়েলি নৌবাহিনীর কয়েকটি জাহাজ আমাদের হুমকি দিয়েছে, আমাদের জাহাজে আক্রমণ করেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।”

ডেভিডের আশঙ্কা, ইসরায়েলি বাহিনী তাদের আন্তর্জাতিক জলসীমা থেকেই অপহরণ করতে পারে। তাই অংশগ্রহণকারীরা নিজেদের মোবাইল ফোন ও সিসিটিভির মাধ্যমে ভিডিও ধারণ করে তা বিশ্বব্যাপী প্রচার করছেন, যাতে সম্ভাব্য আক্রমণের প্রমাণ প্রকাশ্যে থাকে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাট থিসলথওয়াইট বলেছেন, ফ্লোটিলার ওপর ড্রোন হামলার খবর উদ্বেগজনক। ছয়জন অস্ট্রেলীয় নাগরিক এই অভিযানে অংশ নিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন, “সব পক্ষই যেন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালা মেনে চলে এবং সংঘাত থেকে বিরত থাকে।”

ফ্লোটিলার অংশগ্রহণকারীদের উৎসাহ দিয়ে তুরস্কের আইনপ্রণেতা জেহরানুর আয়দেমি এক্সে লিখেছেন, “আমাদের চোখ, কান ও হৃদয় সুমুদ ফ্লোটিলার সঙ্গে আছে।”

ফ্লোটিলা যত গাজার দিকে অগ্রসর হচ্ছে, পরিস্থিতি ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। পর্যবেক্ষকরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছে—ইসরায়েল এবারও কি মানবিক সহায়তার পথে অস্ত্র তুলবে?

সূত্র: আল–জাজিরা

এই শাখার আরও খবর

ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর আবার হিন্দুধর্মে ফিরলেন উত্তর প্রদেশের আয়ুষ মালিক

মেলবোর্ন,১ জুলাই- ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যিনি কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ…

অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

মেলবোর্ন,৩০ জুন- দীর্ঘদিনের দূরত্ব, অভিমান ও প্রকাশ্য বিরোধের পর ব্রিটিশ রাজপরিবারে সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন ইঙ্গিত মিলেছে। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং…

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার

মেলবোর্ন,৩০ জুন- কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব…

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

মেলবোর্ন,৩০ জুন- ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তসংলগ্ন পাভেহ শহরে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে তাদের বাড়িতে…

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেলবোর্ন,৩০ জুন- ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে…

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কঠোরভাবে সতর্ক করল পাকিস্তান

মেলবোর্ন,৩০ জুন- সিন্ধু পানিচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থানের কথা জানাল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au