সর্বশেষ

আইএল টি টোয়েন্টিতে দল পেয়েছেন সাকিব ও তাসকিন

  • 3:35 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:২৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ অক্টোবর- অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) নিলাম। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। শুরুতে অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে দল পেয়েছেন দুজন। সাকিবকে নিয়েছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস। তাকে ৪০ হাজার মার্কিন ডলারে (প্রায় ৪৮ লাখ টাকা) দলে ভিড়িয়েছে দলটি। অন্যদিকে সাকিবের দ্বিগুণ- ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৯৬ লাখ টাকা) তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স।

আইএলটি২০-তে এবারই প্রথমবারের মতো দল পেয়েছেন সাকিব ও তাসকিন। বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও সাকিবের আইএলটি২০-তে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন তিনি। অন্যদিকে তাসকিন গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেন। বিসিবি অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার।

এমিরেটস স্কোয়াডে সাকিবের সঙ্গে আছেন দারুণ কিছু খেলোয়াড়। তাদের মধ্যে জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, উসমান খান, ফজলহক ফারুকি, আল্লাহ গজনফর, রোমারিও শেফার্ড, মোহাম্মদ ওয়াসিম উল্লেখযোগ্য। এই টুর্নামেন্টে সাধারণত অন্য লিগে সুযোগ না পাওয়া ক্রিকেটার ও ক্যারিয়ারের সেরা সময় পেছনে ফেলে আসা ক্রিকেটাররাই খেলেন। সে বিবেচনায় বলা যায় বেশ শক্তিশালী দল পেয়েছেন সাকিব।

অন্যদিকে তাসকিনের দল শারজার স্কোয়াডে আছেন টিম ডেভিড, সিকান্দার রাজা, আদিল রশিদ, জনসন চার্লস, সৌরভ নেত্রভালকার, জেইডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াস, টিম সাউদি, দিনেশ কার্তিক, রিচার্ড এনাগারাভারা। একাদশে জায়গা পেতে বেশ লড়াই করতে হবে তাসকিনকে। সাউদি, সিলসদের নিয়ে বেশ শক্তিশালী পেস বোলিং আক্রমণ গড়েছে দলটি!। তবে তার দলও শক্তির দিক থেকে এগিয়েই আছে।

এমআই এমিরেটস স্কোয়াড
মোহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন-উল-হক, আন্দ্রে ফ্লেচার, নোস্থুশ কেনজিগে, মোহাম্মদ শফিক, জায়ন উল আবেদিন, উসমান খান, আকিম অগাস্ট, আরব গুল, তজিন্দর ঢিল্লন, জাহুর খান, সাকিব আল হাসান, আল্লাহ গজনফর, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো।

শারজা ওয়ারিয়র্স স্কোয়াড
জুনায়েদ সিদ্দিক, জেমস রিউ, নাথান সাউটার, ডোয়াইন প্রিটোরিয়াস, জেইডেন সিলস, হরমিত সিং, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আসলাম, রইস আহমদ, রিচার্ড এনগারাভা, ইথান ডিসুজা, তাসকিন আহমেদ, শুভম রঞ্জন, আবদুল সালাম খান, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, টম কোলার-ক্যাডমোর, সৌরভ নেত্রাভালকার, সিকান্দার রাজা, টিম ডেভিড, টম অ্যাবেল ও আদিল রশিদ।

এই শাখার আরও খবর

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au