সর্বশেষ

সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ নারী দলের কোচ

  • 3:46 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ অক্টোবর-কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে। প্রথম ম্যাচের আগে দলের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো, মাইল্ড স্ট্রোকের ধাক্কা সামলে কাল অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ সরওয়ার ইমরান।

২০০০ সালে যার কোচিংয়ে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ পুরুষ দল, সেই সরওয়ার ইমরান এখন নারী দলের প্রধান কোচ। অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাকে নিয়ে যাওয়া হয় কলম্বোর একটি হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়লেও এখন তিনি সুস্থ আছেন। মঙ্গলবার হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরেই মাঠে যেতে চেয়েছিলেন ৬৬ বছর বয়সি সারওয়ার। সবার অনুরোধে একদিন বিশ্রাম নিয়ে কাল তিনি যোগ দেন অনুশীলনে।

নারী ওয়ানডে বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় অংশগ্রহণ। অভিষেক বিশ্বকাপে তাদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে আগের ১৬ ওয়ানডের আটটি জিতেছেন বাংলাদেশের মেয়েরা। এবার তাই জয় দিয়ে বিশ্বকাপ শুরুর ব্যাপারে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল।

বুধবার শ্রীলংকা থেকে এক ভিডিও বার্তায় স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। শ্রীলংকার আবহাওয়া বাংলাদেশের মতো। এছাড়া পাকিস্তানের বিপক্ষে আমাদের রেকর্ডও ভালো। প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী।’

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার শারমিন আক্তারও একই সুরে ক্রিকবাজকে বলেছেন, ‘বিশ্বকাপে আমরা এসেছি অষ্টম দল হিসাবে। পাকিস্তান সপ্তম হলেও তাদের বিপক্ষে আমাদের রেকর্ড বেশ ভালো। প্রথম ম্যাচটা যদি জিততে পারি, বাকি সব দল আমাদের হুমকি হিসাবে দেখবে। মোমেন্টাম আমাদের পক্ষে চলে আসবে। আমরা সেটাই চাই।’

পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ তাদের বাকি ছয় ম্যাচ খেলবে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ভারতে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au