লিড নিউজ

বিশ্বের শীর্ষ ১০ ধনীর ৯ জনই যুক্তরাষ্ট্রের, আর ২০-এ এশীয় ১ জন

  • 2:29 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ৩ অক্টোবর- বিশ্ব অর্থনীতির উত্থান–পতনের মাঝেই সেপ্টেম্বর মাসে শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফোর্বসের সর্বশেষ রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে ২০১ বিলিয়ন ডলারের বেশি। এর প্রধান কারণ, মার্কিন শেয়ারবাজারের সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো।

তালিকায় দেখা গেছে, শীর্ষ ১০ ধনীর মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। কেবল ফ্রান্সের বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর প্রধান বারনার্ড আরনল্ট ও তাঁর পরিবার যুক্তরাষ্ট্রের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন।

শীর্ষ ধনীদের তালিকা

  • প্রথম স্থানে আছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে তিনি প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন। তাঁর মোট সম্পদ এখন দাঁড়িয়েছে ৪৯৬.৬ বিলিয়ন ডলার।
  • দ্বিতীয় স্থানে রয়েছেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাঁর সম্পদের পরিমাণ ৩৪৯.৪ বিলিয়ন ডলার।
  • তৃতীয় স্থানে মেটার সিইও মার্ক জাকারবার্গ – সম্পদ ২৪৭.৩ বিলিয়ন ডলার।
  • চতুর্থ স্থানে অ্যামাজনের সাবেক সিইও জেফ বেজোস – সম্পদ ২৩৩.৬ বিলিয়ন ডলার।
  • পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সেরগেই ব্রিন। তাঁদের সম্পদের পরিমাণ যথাক্রমে ২০৪ বিলিয়ন ও ১৮৯.৩ বিলিয়ন ডলার।
  • সপ্তম স্থানে রয়েছেন বারনার্ড আরনল্ট ও পরিবার – সম্পদ ১৬৫.৮ বিলিয়ন ডলার।
  • অষ্টম স্থানে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং – সম্পদ ১৬৫.১ বিলিয়ন ডলার।
  • নবম স্থানে মাইক্রোসফটের সাবেক প্রধান স্টিভ বলমার – সম্পদ ১৫৫.৭ বিলিয়ন ডলার।
  • দশম স্থানে রয়েছেন বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট – সম্পদ ১৪৮.৪ বিলিয়ন ডলার।

 

শীর্ষ ২০ ধনীর তালিকায় এশিয়ার একমাত্র প্রতিনিধি হচ্ছেন ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এই শিল্পপতির সম্পদ বর্তমানে ১০১.৫ বিলিয়ন ডলার।

 

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au