সর্বশেষ

রিভিউয়ের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝারলেন নাসির হোসেন

  • 3:56 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ অক্টোবর– তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে নিশ্চিত জয়ের জায়গা থেকে একপর্যায়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়েছিল টাইগাররা। মূলত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একের পর এক রিভিউ নষ্ট করার বড় খেসারত দিতে যাচ্ছিল জাকের আলীর দল। যা নিয়ে অসন্তোষ জানিয়েছেন সাবেক ক্রিকেটার নাসির হোসেন।

এদিন দলের মূল ব্যাটাররা শুরুতেই দায়িত্বহীনভাবে রিভিউ নেন। যে কারণে নির্দিষ্ট কোটার রিভিউ আগেই শেষ হয়ে যায়। অথচ পরবর্তীতে সেই রিভিউয়েরই তীব্র প্রয়োজনীয়তা দেখা দেয়। শেষদিকে তরুণ বোলার তানজিম সাকিব যখন ব্যাট হাতে নামেন, তখনই ঘটে বিতর্কিত ঘটনা। আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দেন। কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি ব্যাটে লেগেছিল এবং স্টাম্প মিস করছিল।

তখন হাতে কোনো রিভিউ অবশিষ্ট না থাকায় বাংলাদেশকে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত মেনে নিতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। তিনি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘এতদিন ধরে ক্রিকেট খেলে, পায়ে লাগলে এরা বোঝে না কোনটা আউট আর কোনটা আউট না। যদি একটা রিভিউ বাকি থাকত, সাকিব এখনো আউট হতো না।’

নাসিরের এই ব্যঙ্গাত্মক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। কেউ মজার ছলে হাস্যরস উপভোগ করেছেন, আবার অনেকে বলেছেন, একেই বাংলাদেশের রিভিউ ব্যবহার ব্যর্থতার বাস্তব চিত্র হিসেবে দেখানো হয়েছে। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত বাংলাদেশই জিতেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (৩ অক্টোবর) খেলতে নামবে দুই দল।

এই শাখার আরও খবর

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au