সর্বশেষ

টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানালেন সোহান

  • 4:14 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ অক্টোবর-আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। তবে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে টাইগাররা। ৬ উইকেট হারানোর পর শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ২৩ রানে ভর করে জয় পায় বাংলাদেশ দল।

লম্বা সময় পর দলে ফেরা সোহান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অবশ্যই টিম ম্যানেজমেন্টের কাছে অনেক থ্যাংক্স। স্পেশাল থ্যাংক্স নাফীস ভাই এবং মুশতাক স্যার। অনেক দিন পর ফিরেছি। ৩-৪ ম্যাচ খেলেছি। চেষ্টা করছি নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার। অনেক দিন পর ফিরলে কিছুটা কঠিন। টিম ম্যানেজমেন্ট থেকে সেই সাহায্যটা পাচ্ছি।’

এছাড়া ওপেনিং জুটি নিয়ে সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে টপ ৪ ব্যাটার খুবই জরুরি। ওরা (তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন) গত কয়েকদিন ধরে অনেক ভালো খেলেছে।ক্রিকেট আসলে একটা টিম গেম। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং একসাথে যেদিন ভালো করবেন সেদিনই জিতবেন।’

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au