সর্বশেষ

বিসিবি নির্বাচন পেছানোর দাবি মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের

  • 4:23 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবি: সংগ্রহীত

মেলবোর্ন ৩ অক্টোবর-আগের দিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে যাওয়া রফিকুল ইসলামকে আবার বিসিবি কার্যালয়ে উপস্থিত হতে দেখে অনেকেই ভাবলেন তিনি সিদ্ধান্ত বদলেছেন বোধহয়। সেই সুযোগও ছিল, কারণ চূড়ান্ত প্রার্থী তালিকার নিচেছবি নির্বাচন কমিশন এই ফুটনোটও জুড়ে দিয়েছিল যে মনোনয়ন প্রত্যাহারকারীরা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে থাকলে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে পারবেন। তবে ঢাকার ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল জানালেন, সে রকম কিছু নয়। বরং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে ‘চা খেতে’ এসেছিলেন তিনি।

নিজামকে না পেয়ে চলে যাওয়ার আগে রফিকুল সংবাদমাধ্যমে তিনটি প্রস্তাব রেখে যান, যার মধ্যে আছে বিসিবির ৬ অক্টোবরের নির্বাচন পেছানোর প্রস্তাবও।

মনোনয়ন প্রত্যাহার করার এক দিন পরই রফিকুল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ‘ক্রীড়াঙ্গনের অভিভাবক’ উল্লেখ করে তাঁকেই মূলত প্রস্তাবগুলো দিয়েছেন, ‘এই দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। উনি যথাযথ সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন, যেটির মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না।’ তাঁর তিনটি প্রস্তাব এ রকম মেয়াদ বাড়িয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকেই আরো কিছুদিন কাজ চালিয়ে যেতে দেওয়া, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন এবং নির্বাচন পিছিয়ে নতুন করে তফসিল ঘোষণা করা।

এই মুহূর্তে অনুপস্থিত যোগ্য সংগঠকরা যাতে অংশ নিতে পারেন, নির্বাচন পেছানোর জন্য এটিও একটি কারণ বলে উল্লেখ করেছেন রফিকুল।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au