সর্বশেষ

প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেন সাইফ হাসান

  • 4:09 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ অক্টোবর-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি মাসের শেষে আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ।

ঘোষিত স্কোয়াডে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে দুইটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন দাস। আর বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান।

সাইফ হাসান সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটার জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। বিসিবির প্রত্যাশা। সাইফের অন্তর্ভুক্তি উপরের সারিতে ব্যাটিং গভীরতা বাড়াবে।

এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ পাঁচ ক্রিকেটার– নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও নাহিদ রানা রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন। বাঁহাতি ওপেনার নাইম শেখ এখনও ভিসার অপেক্ষায় রয়েছেন। ভিসা হাতে পেলেই তিনি দলে যোগ দেবেন।

টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকারও একই সমস্যার সম্মুখীন হয়েছেন। ভিসা জটিলতার কারণে তারও সংযুক্ত আরব আমিরাত যাত্রা বিলম্বিত হয়েছে। বিসিবি সূত্রে জানা গেছে, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au