সর্বশেষ

রোহিত-বিরাটের ভবিষ্যত নির্ধারণ আজ

  • 4:19 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ অক্টোবর-টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন বলছে, অপেক্ষা শেষ হচ্ছে ভারতের এ দুই তারকার।

আজ তাদের নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানালেও রোহিত ও কোহলি এখনো ওয়ানডে থেকে অবসর নেননি। অস্ট্রেলিয়া সফরে আগামী ১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ৫০ ওভারের ওই সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দুজন।

ভারতের জার্সিতে সবশেষ গত মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এ দুই তারকা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহলি ও রোহিত। আর টেস্টকে মাস কয়েক আগে বিদায় জানিয়েছেন তারা।

রোহিতের অনুপস্থিতিতে টেস্টে শুভমান গিল আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। তবে দলে ফিরলেও রোহিত ওয়ানডের নেতৃত্ব দেবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, নেতৃত্ব নিয়ে রোহিতের সঙ্গে সরাসরি কথা বলবেন নির্বাচকরা।

এদিকে বিরতি দিয়ে ফিরতে পারেন শ্রেয়াস আইয়ারও। ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। তবে সংশয় আছে তার টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। সবশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের এশিয়া কাপের দলে ছিলেন না শ্রেয়াস। এবার তাকে ফেরানো হয় কিনা, সেটা নিশ্চিত নয়।

এই শাখার আরও খবর

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au