সর্বশেষ

জুলিয়ান উড এখন শ্রীলঙ্কার কোচ

  • 6:39 am - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর-গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পাওয়া হিটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছিলেন জুলিয়ান উড। সেটা ছিল বিসিবির স্বল্প মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম। এবার স্থায়ীভাবে উডকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন উড। এই কোচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে এসএলসি। পহেলা অক্টোবর থেকেই তার চুক্তি কার্যকর ধরা হবে।

ইতোমধ্যেই পাওয়ার হিটিং কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন উড। জাতীয় দল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাব সব ধরনের ক্রিকেটেই কাজ করার অভিজ্ঞতা আছে তার। শ্রীলঙ্কা ক্রিকেটেও সঙ্গেও এর আগে কাজ করেছেন তিনি। এ বছরের শুরুর দিকে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে এক সপ্তাহ কাজ করেছিলেন।

এর আগে ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। তাছাড়া কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার ও মিডলসেক্সে কাজ করেছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টে আরো একজনকে যুক্ত করা হয়েছে। রেনে ফার্ডিনান্ডসকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au