সর্বশেষ

বিশ্বকাপ থেকে বাদ পরলো ব্রাজিল, পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনা

  • 6:21 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর- ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে হেরে যুব বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজে ব্রাজিলের। সেলেসাওদের এমন দুঃস্বপ্নের দিনে অবশ্য সুখবরই পেয়েছে আর্জেন্টিনার ভক্তরা। ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে আর্জেন্টিনা। দলটির পক্ষে একমাত্র গোলটি করেন দিলান গোরোসিতো।

ইতালির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। মোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। সে একটি শটেই জয়সূচক গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার দিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন। এর আগে ইতালি গোল করলেও সেটি ভিএআরে দেখে বাতিল করেন রেফারি।

‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার পয়েন্ট ৯, দ্বিতীয় স্থানে থাকা ইতালির ৪। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দলটি সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭ সালে।

এদিকে, অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে জয়শূন্য থেকে আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে সেলেসাওরা। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au