সর্বশেষ

সেভিয়ার কাছে ৪-১ গোলে হার বার্সেলোনার

  • 4:28 am - October 06, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ অক্টোবর-সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু ম্যাচের অনেকটা সময় ধরেই বিবর্ণ ফুটবল খেলল বার্সেলোনা। পেনাল্টি মিস করে হতাশা বাড়ালেন রবের্ত লেভানদোভস্কি। ঘরের মাঠে উজ্জীবিত পারফরম্যান্সে শিরোপাধারীদের উড়িয়ে দিল সেভিয়া।

প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা।

আলেক্সিস সানচেস শুরুতে সেভিয়াকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইসাক রোমেরো। প্রথমার্ধেই একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দেন মার্কাস র্যাশফোর্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ সময়ে দুটি গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুটি হারের তেতো স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au