সর্বশেষ

আর্জেন্টিনার প্রীতি ম্যাচে ভেন্যু পরিবর্তন

  • 8:28 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ অক্টোবর-২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের খেলা শেষ হয়ে গেছে। এখন বিশ্বকাপের মূল প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলতে নাম্বে লিওনেল মেসিরা। পরের ম্যাচটি মঙ্গলবার (১৪ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এই ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ভেন্যুটি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন এক সাংবাদিক, যার বরাত দিয়ে দেশটির একাধিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেখানে হেলিকপ্টার ব্যবহার করে হামলাও করা হচ্ছে। এমনকি সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

এমন বিক্ষোভের মুখে আর্জেন্টিনা ও পুয়ের্তো রিকোর ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে মায়ামিতে। তবে এ ম্যাচটি হার্ডরক স্টেডিয়ামে নয়, অনুষ্ঠিত হতে মেসির ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে।

তবে গুঞ্জন আছে, মেসি শেষ পর্যন্ত এই দুই ম্যাচের একাদশে থাকবেন কি না। এ ব্যাপারে অবশ্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও কিছু পরিষ্কার করে বলেননি। তার প্রধান লক্ষ্য খেলোয়াড়দের সম্ভাব্য চোটের ঝুঁকি এড়িয়ে নতুনদের বাজিয়ে দেখা।

স্কালোনির পরিকল্পনা যারা মূলত জাতীয় দলে খুব বেশি সুযোগ পান না, তাদের পরীক্ষা করে দেখা। এছাড়া প্রথমবারের মতো যাদের ডাকা হয়েছে, তাদের সামর্থ্য-ই বা কতটুকু, সেটিও যাচাই করে দেখতে চান লিওনেল স্কালোনি

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au