সর্বশেষ

অভিষেক-নাহিদুলের ব্যাটে চড়ে এনসিএলের ফাইনালে খুলনা

  • 6:02 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-অভিষেক দাস নামটা অনেকের কাছেই পরিচিত। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। বিশ্বকাপ জিতে পিঠের ইনজুরিতে সে বছরই আড়ালে চলে যান। পাঁচ বছর চোটের সঙ্গে লড়ে গত পরশু খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে ২৪ বছর বয়সি এই পেসারের। আজ চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলেছেন দ্বিতীয় ম্যাচ।

প্রত্যাবর্তনে বলার মতো কিছু করতে না পারলেও আজ প্রথম কোয়ালিফায়ারে ব্যাখ্যাতীত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। বল হাতে ২ ওভারে ১৫ রান দিলেও ব্যাট হাতে মাত্র ১১ বলেই করেছেন ২৭ রান। তাতে চট্টগ্রামকে হারিয়ে খুলনা উঠেছে এনসিএলের ফাইনালে। চট্টগ্রাম চলে গিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

চট্টগ্রাম ও রংপুর বিভাগের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আগামীকাল। খুলনা ১২ অক্টোবরের ফাইনালে এই ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

সিলেটে আগে ব্যাট করা চট্টগ্রাম ৬ উইকেটে ১৪৮ রান করেছিল। ডিএলএস মেথডে খুলনা পায় ৯ ওভারে ৭৮ রানের লক্ষ্য। রান তাড়ায় ৩০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা খুলনাকে এরপর জেতান অভিষেক ও নাহিদুল ইসলাম। অভিষেক ১১ বলের ইনিংস সাজান ৩ চার ও ২ ছয়ের মারে। নাহিদুল ৯ বলে ২১ রান করতে মারেন ২টি চার ও একটি ছয়। ৩ বল বাকি থাকতেই ৮১ রান করে লক্ষ্যে পৌঁছে যায় তারা। খুলনার হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৪ করেন সৌম্য সরকার। আহমেদ শরিফ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও নাঈম হাসান।

চট্টগ্রাম ১৪৮ রান করেছিল ইয়াসির আলী, ইরফান শুক্কুর ও শাহাদাত হোসেনের ব্যাটে। ইয়াসির ৩৭ বলে ৪৫, ইরফান ৩৩ বলে ৩৯ ও শাহাদাত ১৯ বলে ২৫ রান করেন। খুলনার হয়ে ২ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। একটি করে উইকেট পান নাহিদুল, টিপু সুলতান ও পারভেজ জীবন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au