সর্বশেষ

বিষন্ন হামজার পাশে লিটন দাস

  • 6:09 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-এশিয়ান কাপ বাছাইয়ের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে গেল বাংলাদেশ। যে ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল, শেষ বাঁশির আগ মুহূর্তে তার ফল বদলে গেল এক নিমিষে। এই হারে ২০২৭ এশিয়ান কাপে খেলার বাংলাদেশের স্বপ্ন আরও ধূসর হয়ে গেল।

অন্তিম মুহূর্তের এমন অপ্রত্যাশিত হার যেন মেনে নিতে পারছিলেন না কেউই। ম্যাচ শেষে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো খেলোয়াড়দেরও মাঠেই কান্না করতে দেখা যায়। হতাশায় ফুটবল মাঠের সবুজ গালিচায় শুয়ে পড়েন রাকিব হোসেন ও গোলরক্ষক মিতুল মারমা, নিজেদের মুখ ঢেকে রাখেন জার্সি ও হাত দিয়ে।

বাংলাদেশের এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। নিজের ফেসবুক পোস্টে লিটন লেখেন,‘মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল। শেষ মিনিটে গোল খেয়ে ৩–৪ ব্যবধানে হারা ছিল সত্যিই হৃদয়বিদারক, কিন্তু তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়েছো। হয়তো পরেরবার হবে। তোমাদের প্রচেষ্টার জন্য গর্বিত আমরা।

’এই বাছাইপর্বে গ্রুপের সেরা দলই ২০২৭ এশিয়ান কাপের টিকিট পাবে। চার দলের এই গ্রুপে সেরা হওয়ার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের জন্য জয় ছিল অপরিহার্য। ড্র হতে পারত ন্যূনতম অর্জন। কিন্তু শেষ মুহূর্তে তা-ও হলো না।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au