সর্বশেষ

গম্ভীর সেচ্ছ্বাচারিতা করছেন: শ্রীকান্ত

  • 6:16 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-দাবিটি আগেই তুলেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ভারতের সাবেক এই তারকার জানিয়েছেন, গৌতম গম্ভীর সেচ্ছ্বাচারিতা করছেন। শ্রীকান্তের মতে, ভারতের দল ঘোষণার সময় নাকি অধিনায়কের আগে লেখা হয় প্রধান কোচের পছন্দের এক খেলোয়াড়ের নাম। ওই খেলোয়াড়কে নিয়েই ঘটেছে বড় কাণ্ড। বিতর্কও ছড়িয়েছে বহুদূর!

ভারতের কোচ গৌতমকে নিয়ে বিতর্ক মূলত একটি ডিনার পার্টি থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নিজের বাড়িতে সবাইকে দাওয়াত দেন গৌতম। ভারত দলের স্কোয়াডের সবাই ছিলেন সেখানে। ক্যারিবিয়ানরাও। ওই দলে যোগ হন হার্ষিত রানা। ডিনারে এই ক্রিকেটারের থাকা নিয়েই উঠেছে প্রশ্ন!

হার্ষিত এই সিরিজে খেলছেন না। কিন্তু কেন টিম হোটেলের বাকি সবার সঙ্গে আছেন, সেই বিষয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে হার্ষিত টিমের সঙ্গে গৌতমের বাড়িতে আসেনি। নিজের গাড়িতে চেপে এসেছেন। তবুও টিমের ডিনারে তার থাকা নিয়ে অনেকের ক্ষোভ।

দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। কেউ বলছেন, ‘গৌতম যেখানে যাবেন সেখানে হার্ষিত থাকবেন না, তা কি হয়!’ সমর্থকদের আরেক অংশের দাবি, গৌতম এই কাজটি ঠিক করেননি মোটেও।

অনেকে আবার এই দাবির বিপক্ষে। যেহেতু এটা গৌতমের ব্যক্তিগত পার্টি, তাই তিনি কাকে ডাকবেন সেটা সম্পূর্ণরূপে তার সিদ্ধান্ত। এখানে ভারতের ক্রিকেট বোর্ডের বাধা দেওয়ার এখতিয়ার নেই। তবে গৌতমকে নিয়ে বিতর্ক বেড়েছে একমাত্র হার্ষিতকে ডাকার কারণেই। তাছাড়া সিরিজ চলাকালে দলের সঙ্গে বাইরের কারও আলোচনা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এই বিতর্ক নিয়ে এখনও কিছু বলেননি গৌতম। হার্ষিতও এড়িয়ে গেছেন মিডিয়া।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au