সর্বশেষ

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের বাড়িতে অগ্নিকান্ড

  • 6:22 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদ্রিদের উপকণ্ঠ লা মোরালেজা এলাকার বিলাসবহুল বাড়িটিতে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানায়, বাড়িটির বেসমেন্টে থাকা সাওনার (sauna) ভেতর বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগে সাওনার ‘ফলস সিলিং’-এ, যা দ্রুত পুড়ে যায় এবং তাতে দুটি তলা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ভিনিসিয়ুস বাড়িতে ছিলেন না। স্থানীয় সময় সকাল ১১টার দিকে জরুরি নম্বর ১১২-এ কল আসার পর মাদ্রিদ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধোঁয়ায় ভরা কক্ষগুলো বায়ু চলাচলের উপযোগী করে তোলে। দুপুর নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।

অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই দায়ী করছে। বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্তের কাজও চলছে।

এদিকে, দুর্ঘটনার সময় ভিনিসিয়ুস ছিলেন দক্ষিণ কোরিয়ায়, ব্রাজিল জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে খেলবে।

অগ্নিকাণ্ডের খবর শুনে রিয়াল মাদ্রিদের সতীর্থ ও ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন যে, কোনো প্রাণহানি ঘটেনি। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, কতটা অপ্রত্যাশিত বিপদ লুকিয়ে থাকে ঘরের ভেতরেই।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au