সর্বশেষ

নাইজেরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • 6:28 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
৪-০ গোলে আর্জেন্টিনার জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা।

দুই বছর আগে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনায়। সেবার শেষ ষোলোয় নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল স্বাগতিকরা। সেই হারের প্রতিশোধ এবার নিলো সিলভেত্তিরা।

চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নাইজেরিয়ার ওপর প্রাধান্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় গোল পেয়ে যান আলেখো সারকো। ডিলান গোলোসিতোর পাস থেকে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয় গোলটা এসেছে ২৩ মিনিটে। ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন মাহের কারিজো। বিরতির পর ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে তিনি আরও একটি গোলের দেখা পান। ৬৬ মিনিটে দারুণ এক গোল উপহার দেন ইন্টার মায়ামিতে খেলা উইঙ্গার মাতেও সিলভেত্তি।

আগামী রোববার (১২ অক্টোবর) মেলবোর্ন সময় সকালে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে আকাশি-সাদারা।

এদিকে, শেষ ষোলোয় অন্য ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্সও। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নরওয়ে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au