সর্বশেষ

সেকেন্দার রাজার চোখে সেরা পাঁচ অলরাউন্ডার

  • 6:36 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-জিম্বাবুয়ে তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলটির নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। আইপিএলসহ বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগের তার উপস্থিতি চোখে পড়ার মতো। তারকা এই অলরাউন্ডার তার দৃষ্টিতে সেরা পাঁচ অলরাউন্ডারকে বেছে নিয়েছেন, যেখানে এশিয়ারই তিনজন।

দীর্ঘ প্রায় এক দশক ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম প্রধান মুখ হিসেবে রাজা দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন। তার নেতৃত্বে সম্প্রতি জিম্বাবুয়ে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দেশকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে তারকা এই ক্রিকেটারের অবদান অনস্বীকার্য।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের নাম প্রকাশ করেন রাজা। তার দৃষ্টিতে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভো।

বিশ্বের অনেক লিগে খেললেও বিপিএল তথা ঢাকার কন্ডিশনকেই সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেন রাজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কন্ডিশন যেটা মনে হয়েছে, সেটা হলো ঢাকা। সেটা বিপিএল হোক কিংবা আন্তর্জাতিক সফরে বা আন্তর্জাতিক ম্যাচে। ঢাকায় খেলাটা সবসময়ই আলাদা রকমের চ্যালেঞ্জ নিয়ে আসে।’

আইপিএলে ভবিষ্যতে খেলার সুযোগ না পেলেও কোনো আফসোস থাকবে না জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটারের। আর যদি সুযোগ পানও যে কোনো দলের হয়েই খেলতে রাজি সিকান্দার রাজা। তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই আইপিএলের অংশ হতে চায়। আলহামদুলিল্লাহ, আমি আইপিএলের অংশ হতে পেরেছি। ভবিষ্যতে যদি আইপিএলে খেলার সুযোগ না-ও পাই, তাতেও আমার মনে দুঃখ নেই। আইপিএল এমন এক বড় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যেখানে যে কোনো দলের হয়েই খেলেন না কেন আপনাকে খেলতে হবে সেরাদের বিপক্ষে। আমি যদি আবার সুযোগ পাই, দলটা কে হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ‘

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au