সর্বশেষ

বিসিবি সভাপতি বুলবুলের জীবিকা চলে জমি বিক্রির টাকায়

  • 6:45 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-বাংলাদেশ ক্রিকেটের নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটেই সময় দিচ্ছেন দিন-রাত। তার মাসিক বেতন নেই, দেশের কোনো ব্যবসা নেই।

তবুও তিনি একমাত্র উদ্দেশ্য নিয়েই দিন কাটাচ্ছেন- ফুলটাইম ক্রিকেট। কিভাবে চলছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে বুলবুল বললেন, ‘আমার আশুলিয়ায় একটি জমি ছিল, সেটা বিক্রি করেছি।

সেটি দিয়ে চলছি। আপাতত অন্য কিছু ভাবছি না, ক্রিকেটের সঙ্গে কোনো দ্বন্দ্বের পথে যাইনি। তবে আপাতত চিন্তা করিনি, কি করব। ’বুলবুলের দেশের ক্রিকেটের প্রতি গভীর দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে যেসব ক্লাব নির্বাচনে অংশ নেয়নি, তাদের প্রতি তিনি স্পষ্ট।

বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ। এখানে মোহামেডান, আবাহনী, ব্রাদার্স- বড় ক্লাবগুলো খেলে। তারা যদি এই থেকে দূরে থাকে, সেটা শুধু অভিমান। আমি চাই, সেই অভিমান ভাঙিয়ে তাদের আবার ফিরিয়ে আনব, ইনশাল্লাহ। ’

এবং তারই সঙ্গে তিনি পরিষ্কার করে জানালেন, তার ক্রিকেট কৌশল ডিফেন্সিভ নয়, অ্যাটাকিংও নয়। প্রতিটি ইনিংস হবে কো-অপারেটিভ, যেখানে প্রতি বলকে প্রাপ্য সম্মান দেওয়া হবে, লুজ বল মারা যাবে, কিন্তু মনোভাবে থাকবে সততা ও সম্মান।

নির্বাচনের তফসিল ঘোষণার পর তামিম ইকবালের নোংরামির অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘নোংরামি শব্দটা মেনে নেওয়া কঠিন। আমরা যা কিছু করেছি, সবই গঠনতন্ত্রের ভেতরে। কোনো কিছুই নিয়মবিরোধী হয়নি। ’

যে মুহূর্তে তিনি প্রথমবার বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন, তখন ভাবছিলেন এক টি-টোয়েন্টি ইনিংস খেলে চলে যাবেন। কিন্তু আজ সেই ইনিংসকে টেস্টে রূপান্তর করেছেন। কারণ, তিনি দেখেছেন ক্রিকেটের ধারাকে অব্যাহত রাখতে হবে।

বুলবুল বলেন, ‘যেহেতু আমি কাজের সঙ্গে যুক্ত হয়েছি, তাই ক্রিকেটের যে উন্নয়নের ধারাটা দেখতে পাচ্ছিলাম, সেটা চালিয়ে যেতে চাই। ’

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au