সর্বশেষ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অফিসিয়ালদের তালিকা প্রকাশ

  • 5:47 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে। আসন্ন সিরিজে বিদেশি ৩ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন, এর মধ্যে একজন ম্যাচ রেফারি এবং বাকি দু’জন আম্পায়ারিং করবেন।

এ ছাড়া তাদের সঙ্গী হিসেবে বাংলাদেশের পাঁচজন আম্পায়ার থাকবেন। যেখানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেলরা আছেন। দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ এবং মোর্শেদ আলী খানও।

সিরিজে আম্পায়ারিং করবেন দুই বিদেশি ভারতের জয়ারমন মদনগোপাল ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। এ ছাড়া সিরিজের ছয়টি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ডিন কসকার। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

১৮ অক্টোবর প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মদনগোপাল ও গাজী সোহেল। ২১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রিস গ্যাফানি ও তানভীর আহমেদ এবং ২৩ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মদনগোপাল ও মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন গ্যাফানি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। সিরিজের দ্বিতীয় ম্যাচে মদনগোপাল টিভি আম্পায়ার ও গাজী সোহেল চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

‌টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর থেকে। চট্টগ্রামে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর। এই সিরিজের পুরোটা জুড়েই আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশিরা। সিরিজের প্রথম ম্যাচে গাজী সোহেল ও মোর্শেদ আলী খান, দ্বিতীয় ম্যাচে সৈকত ও মোর্শেদ আলী খান এবং তৃতীয় ম্যাচে সৈকত ও মুকুল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ১ম ম্যাচে তানভীর আহমেদ তৃতীয় ও মুকুল চতুর্থ, দ্বিতীয় ম্যাচে মুকুল তৃতীয় ও সোহেল চতুর্থ এবং তৃতীয় ও শেষ ম্যাচে গাজী সোহেল তৃতীয় ও মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ারের ভূমিকা নেবেন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au