সর্বশেষ

হংকং চায়না ম্যাচে শুরু একাদশ নিয়ে সমোলোচনার জোয়ারের ভাসছেন ক্যাবরেরা

  • 5:55 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:২২৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবরবাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় হারের পর সেই সমালোচনা আরও তীব্র হয়েছে। কোচের কৌশল, খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে বদলির সময় নির্ধারণ—সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন সমর্থক ও বিশ্লেষকরা।

ক্যাবরেরা নিয়ে মন্তব্য করতে চান না বাফুফে বস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ অক্টোবর-বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এগিয়ে থেকেও হেরে যাওয়ায় হতাশা চেপে রাখা কঠিন। এমন পরিস্থিতিতে ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে সরাসরি জানতে চাওয়া হয়—এই ব্যর্থতার পরও কি ক্যাবরেরাকে কোচ হিসেবে রাখা হবে কিনা?

তাবিথ আউয়াল প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সংযত ভঙ্গিতে বলেন, ‘এখন মন্তব্যের সময় নয়। অবশ্যই ম্যাচ-পরবর্তী একটি ব্রিফিং হবে, তখন বিস্তারিত আলোচনা করা হবে।’

ম্যাচে বাংলাদেশ শুরুটা দারুণ করেছিল। ১৩তম মিনিটে হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি-কিকে এগিয়ে যায় লাল-সবুজরা। কিন্তু এরপরই হংকং টানা তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তবে শেখ মোরছালিন ও সামিত সোমের গোলে বাংলাদেশ ফিরে আসে সমতায় (৩-৩)। শেষ মুহূর্তে গোল হজম করেই হারতে হয় ক্যাবরেরার দলকে।

ম্যাচ শেষে হতাশার মাঝেও দলের ইতিবাচক দিকগুলো খুঁজে পেয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘দর্শকের দিক থেকে এটি ছিল উত্তেজনাপূর্ণ ম্যাচ। সাতটি গোল হয়েছে, যা বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফেরাটা দলের মানসিক দৃঢ়তার ইঙ্গিত দেয়। এখন টেকনিক্যাল দিকগুলো বিশ্লেষণ করতে হবে, এবং ভবিষ্যতের পরিকল্পনাও ভাবতে হবে।’

বাংলাদেশ আগামী ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। স্থানীয় সময় দুপুরেই জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোমরা রওনা হবেন পরবর্তী লড়াইয়ের উদ্দেশ্যে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au