সর্বশেষ

ব্যাটারদের লাগাতার ব্যর্থতা নারী বিশ্বকাপে আবারো হার বাংলাদেশের

  • 4:24 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারালো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সেই হারের কষ্ট না ভুলতেই নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতির দল। গোয়াহাটিতে এদিন কিউই নারী দলের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি টাইগ্রেস নারী দল।

নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে মোটে ১২৭ রান। ফলে ১০০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো জ্যোতিদের। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ দল। মূলত কিউই পেসার রোসামারি মাইর এবং জেস কারের পেসে পুড়েছে টাইগ্রেসরা।

দুই ওপেনার রুবায়া হায়দার এবং শারমিন আক্তার ফিরে যান সিঙ্গেল ডিজিটে। এরপর ব্যর্থ হন সোবহানা মোস্তারিও, করেন মোটে ২ রান। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে মহা চাপে পড়ে বাংলাদেশ দল। সেই চাপ সামলে না উঠতেই বিদায় নেন অধিনায়ক জ্যোতিও, ৪ রান করে। দলীয় ৩০ রানে ৪ উইকেট থাকা অবস্থায় সুমাইয়া আক্তারও ফিরে যান ১ রান করে।

এরপর ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। এরপর দলের হাল ধরেন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার। দুজন মিলে জুটি গড়েন ৩৩ রানের, দলীয় ৬৬ রানে ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন নাহিদা। এরপর রাবেয়াকে নিয়ে হারের ব্যবধান কমাতে থাকেন ফাহিমা।

একসময় ফাহিমা ৩৪ রানে এবং রাবেয়া ২৫ রানে বিদায় নিলে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট সংগ্রহ করেন জেস কার এবং লিয়া তাহুহু।

এর আগে দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড দল। দলের হয়ে সর্বোচ্চ ব্রুক হালিডে ৬৯ এবং সোফি ডিভাইন করেন ৬৩ রান। এ ছাড়া শেষ দিকে ম্যাডি গ্রিন করেন ২৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন রাবেয়া খান।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au