সর্বশেষ

পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে আগামী বিপিএলের আসর

  • 4:57 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের তোড়জোড় শুরু হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু।

এ ছাড়া বিপিএল পরিচালনার দায়িত্ব আগেই বুঝে পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি আগামী তিন মৌসুম বিপিএলের আয়োজনের দায়িত্ব পেয়েছে।

সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এ ছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে বিপিএলের ১২তম আসর। তবে তার আগে আলোচনায় কত দল নিয়ে হবে এবারের বিপিএল। ধারণা করা হচ্ছিল, আগের আসরের থেকেও আসন্ন আসরের দল সংখ্যা কমতে পারে।

অবশেষে সেটাই সত্য হচ্ছে, বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন তেমনই ইঙ্গিত দিলেন। তবে আশা করছেন যে দলগুলো থাকবে তার মধ্যে বরিশালও থাকবে। ওটিএন বাংলাকে সাখাওয়াত বলছিলেন, ‘আগের মালিকানা যদি না থাকে নতুন কেউ নেবে। ওপেন টেন্ডার দেওয়া হবে তারপর যে কেউ নিতে পারবে দল। যে কটি দল থাকবে তার মধ্যে বরিশাল থাকবে আশা করছি।’

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর থেকে জানা গেল ৫ দল নিয়েই হবে এবারের বিপিএল। ওটিএন বাংলাকে তিনি বলছিলেন, ‘আমরা আসলে ৪ দলের জন্যও ব্যবস্থা করেছি, ৫ দলের জন্যও করেছি। ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ ৫ দল হতে পারে। কালকে টেন্ডার দেওয়া হবে এরপর আরকি, রংপুর বরিশাল যারাই খেলবে সবার জন্য ওপেন।’

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au