সর্বশেষ

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে

  • 3:54 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: গোড়ালির চোটে পরেছেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-আন্তর্জাতিক বিরতিতে এক ম‍্যাচ খেলেই ছিটকে গেলেন কিলিয়ান এমবাপে। গোড়ালির চোটের জন‍্য বিশ্বকাপ বাছাইয়ে আইসল্যান্ডের বিপক্ষে অধিনায়ককে পাচ্ছে না ফ্রান্স।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) শনিবার এক বিবৃতিতে এমবাপেকে সরিয়ে নেওয়ার খবর জানিয়ে বলেছে, সোমবার ম‍্যাচে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের জায়গায় কাউকে ডাকা হবে না।

প্যারিসে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ ব‍্যবধানে জয়ে প্রথম গোলটি করেন এমবাপে। পরে দলের দ্বিতীয় গোলেও রাখেন তিনি অবদান।

চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এমবাপে। এই নিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ও দেশের হয়ে এবার ১৭ গোল হয়ে গেল তার ১৫ ম্যাচেই। স্রেফ একটি ম্যাচে জালের দেখা পাননি তিনি।

ম্যাচের পর ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম জানিয়েছিলেন, আগের চোটের জায়গাতেই আবার আঘাত পেয়েছেন এমবাপে। তাতে আইসল‍্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় ছিলই। শনিবার এফএফএফ জানায়, জাতীয় দল ছেড়ে ক্লাব রেয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এমবাপে। অ্যাক্টিভওয়্যার
ফরাসি গণমাধ‍্যমগুলো জানিয়েছে, ছন্দে থাকা ফরোয়ার্ডের চোটকে প্রাথমিকভাবে গুরুতর ভাবছে না তার ক্লাব রেয়াল মাদ্রিদ।

তিন ম‍্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউক্রেন।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au