সর্বশেষ

হংকংয়ে পুরোদমে অনুশীলনে বাংলাদেশ

  • 4:18 am - October 12, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
সুস্থ হয়ে উঠেছেন তপু বর্মন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকংয়ের ফিরতি ম্যাচ মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে। অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার বাংলাদেশ দল হংকং পৌঁছেছে। এদিন রিকভারি সেশনের পর বিকেলে মাঠে অনুশীলন করেন হামজা-জামালরা।

বাংলাদেশ দল হংকংয়ের এক কমিউনিটি মাঠে অনুশীলন করেছে। মাঠ খুব বেশি উন্নত ছিল না। তবে হংকংয়ের ফুটবলপ্রেমীদের ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশ। গতকাল রাতে টিম হোটেলের সামনে হামজা, তারিকের ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন হংকংয়ের কয়েকজন। অনুশীলন মাঠেও ১৫-২০ জন হামজা-জামালদের অটোগ্রাফ নিয়েছেন।

হংকংয়ে পৌঁছেও বাংলাদেশের ফুটবলার ও কোচিং স্টাফরা গত পরশু দিন ঢাকায় হারের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। হংকং থেকে বাফুফের ভিডিওবার্তায় তপু বর্মণ বলেন, ‘ঢাকার ম্যাচের ফল আমাদের সবার জন্য অপ্রত্যাশিত ছিল। আমাদের আরেকটু মনোযোগী হওয়া উচিত ছিল। শেষ ৩০ সেকেন্ডে আমরা শেষ গোলটা হজম করি। সেখানে আমাদের মনোযোগী ও একটু সেন্সিবল হওয়া উচিত ছিল।’

ইনজুরির কারণে ৯ অক্টোবর একাদশে ছিলেন না তপু। তিনি পুরোপুরি সুস্থ দাবি করে বলেন, ‘আমি এখন শতভাগ সুস্থ। ম্যাচ খেলার মতো আমার সম্ভাবনা ও সামর্থ্য দুটোই হয়েছে।’

হংকংয়ে বাংলাদেশের ম্যাচের টিকিট দেড়-দুই ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে। প্রতিপক্ষের এত দর্শকের বিপক্ষে খেলা চাপ হলেও তপুর দৃষ্টিতে, ‘এটা আসলে আমাদের জন্য ভালো ব্যাপার বলে আমি মনে করি। দর্শকের মাঝে আমাদের বাঙালি (বাংলাদেশি) ভাইয়েরাও থাকবেন। সেটাও জেনেছি। অবশ্যই আমাদের দলের জন্য বাড়তি ভালো ব্যাপার।’

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au