সর্বশেষ

রশিদের কাছেই হেরেছে বাংলাদেশ: মুশতাক আহমেদ

  • 5:15 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ অক্টোবর-আফগানিস্তানের লেগস্পিন অলরাউন্ডার রশিদ খান সবসময়ই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আতঙ্কের নাম। আগে থেকেই এই তারকার লিগস্পিন ভেলকিতে নাজেহাল হয়ে আসছেন বাংলাদেশি ব্যাটাররা। সেই করুণ দশা দেখা গেল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রশিদ একাই ৫ উইকেট শিকার করেছেন। ফলে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে মেহেদী হাসান মিরাজের দল হেরেছে ৮১ রানে।

রশিদ-জুজু নিয়ে বাংলাদেশি ব্যাটারদের খেলতে নামার কথা এখন ওপেন সিক্রেট। স্পিন কোচ মুশতাক আহমেদও সেটাকেই সমস্যা বলে চিহ্নিত করেছেন। তার মতে, বাংলাদেশ বল খেলার চেয়ে বোলারকে খেলতে গিয়ে ভুল করেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানি এই কিংবদন্তি বলেন, ‘এটা আমার পর্যবেক্ষণ তারা (ব্যাটাররা) রশিদকে খেলছে, বল নয়। সে খুব বেশি বল স্পিন করায় না, কিন্তু তার অনেক ভ্যালু আছে। সে খুব অভিজ্ঞ এবং একজন ভালো উইকেটশিকারি। সে চ্যালেঞ্জ করে, কারণ তার লাইন-লেংথ খুব ধারাবাহিক।’

বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, ‘আমার মনে হয় আমাদের কখনও কখনও বল খেলতে হবে, বোলারকে নয়। এটাই সেই জায়গা যেখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে টেম্পারমেন্ট ধরে রেখে খেলার বিকল্প দেখছেন না মুশতাক, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দারুণ টেম্পারমেন্ট এবং যদি আপনার টেম্পারমেন্ট থাকে, আপনি যেকোনো বোলারের বিপক্ষে খেলতে পারবেন।’

৮.৩ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন রশিদ খান। স্বভাবতই আফগান এই তারকার প্রশংসা ঝরেছে বাংলাদেশের স্পিন কোচের কণ্ঠেও, ‘রশিদকে অভিনন্দন। সে আফগানিস্তানের হয়ে বহু বছর ধরে খুব সফল। কিন্তু একই সময়ে, একটি বাংলাদেশি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের জানা উচিত কিভাবে বল খেলতে হয়, বোলারকে নয়।’

রশিদের মতো বোলারের ওপর চড়াও হওয়া নিশ্চিতভাবেই আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মনে করেন মুশতাক, ‘রশিদ এবং যেসব বোলাররা উইকেট টু উইকেট বল করে এবং ভালো গতি আছে, তাদের বিপক্ষে এটা খুব কঠিন। তাই আপনাকে শিখতে হবে কীভাবে সিঙ্গেল নিতে হয়, বিশেষ করে কম রানের টার্গেটে। যখন পিচ কিছুটা ধীর থাকে, তখন আপনাকে গ্যাপে খেলতে হবে এবং আপনাকে মূলত সিঙ্গেল নেওয়ার বিকল্প অনুশীলন করতে হবে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au