বাংলাদেশ

তিন দফা দাবিতে অনশনরত ৬ শিক্ষক অসুস্থ

  • 3:44 pm - October 21, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানো এবং উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ অক্টোবর- ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানো এবং উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। অনশনের কয়েকদিন পেরোতেই অসুস্থ হয়ে পড়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিসহ ছয়জন শিক্ষক।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার দুপুরে ঘোষণা দেওয়া হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আন্দোলনের নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২২ অক্টোবর পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর পরও যদি প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে তা বাংলাদেশ আগে কখনও দেখেনি। প্রয়োজনে সারা দেশের শিক্ষককে ঢাকায় এনে যমুনা ঘেরাও করব।”

উল্লেখ্য, ২০ শতাংশ বাড়িভাড়া মূল বেতনের সঙ্গে সংযোজন, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা।

সে দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তারা শহীদ মিনারে চলে যান। পরে সেখানে পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটায় শিক্ষকরা ছত্রভঙ্গ হন। এর প্রতিবাদে ১৪ অক্টোবর থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

এরপর থেকে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ এবং শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au