সর্বশেষ

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের অফার পেলেন মোহাম্মদ আশরাফুল

  • 4:15 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ অক্টোবর-বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমকে আশরাফুল নিজেই এমনটা জানিয়েছেন। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি ইতিবাচক মাইন্ডসেটে আছি।’

অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বিশেষায়িত কোনো ব্যাটিং কোচ নেই। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন-ই ব্যাটিংয়ের দায়িত্ব সামলে আসছিলেন। তবে সম্প্রতি ব্যাটারদের অবনমনে আবারও ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি। ধারণা করা যাচ্ছে, ব্যাটিং কোচের দায়িত্বেই আসতে পারেন আশরাফুল। তবে সাবেক এই ক্রিকেটার এখনও দায়িত্ব নিয়ে নিশ্চিত নন।

তিনি বলেন, ‘কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’ এদিকে, সূত্রের মাধ্যমে জানা গেছে, দেশের বাইরের কয়েকজনের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। অস্ট্রেলিয়ান সাবেক এক ক্রিকেটারের সঙ্গে আলোচনা নাকি অনেকদূর এগিয়েছেও। তবে এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। দেশের বাইরে থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় আলোচনা করে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au