সর্বশেষ

ডিসেম্বরে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে বাংলাদেশ

  • 4:21 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ অক্টোবর-চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসর। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভেন্যু প্রস্তুত করতে টুর্নামেন্টটি স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এলসিএল)। এলপিএল না হলেও ওই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় তারা। শ্রীলঙ্কার আমন্ত্রণে মৌখিকভাবে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশস্ত একটি সূত্র ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। বিশ্বকাপের আগে যাতে ক্রিকেটাররা ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেন সেজন্য জুলাই-আগষ্ট থেকে সরিয়ে নেয়া হয় এলপিএল। ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর। তবে আইসিসির শর্ত পূরণে ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপকে সামনে রেখে তিনটি স্টেডিয়ামের সংস্কার করছে এসএলসি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপ চলায় আপাতত সেই ভেন্যুর সংস্কার কাজ স্থগিত আছে। তবে টুর্নামেন্ট শেষে আবারও কাজ শুরু হবে। মূলত ভেন্যুর মান বাড়াতে স্টেডিয়ামগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, সম্প্রচারের সক্ষমতা বাড়ানো, মিডিয়া সেন্টারের আসন বৃদ্ধি নিয়ে কাজ করছে তারা।

এমন অবস্থায় এলপিএল স্থগিত করায় কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কাদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্রিকেটারদের যাতে প্রস্তুতির ঘাটতি না থাকে এজন্য বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। ডিসেম্বরের শুরুর দিকে পাকিস্তানের সিরিজ না থাকায় সিরিজটি খেলতে রাজি হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করে যাচ্ছিল এসএলসি। কয়েকদিনের আলোচনা শেষে শ্রীলঙ্কার আমন্ত্রণে মৌখিকভাবে রাজি হয়েছে বিসিবি। যার ফলে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে শ্রীলঙ্কা সফর করবেন লিটন দাসরা। বর্তমানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেট শেষে তাদের সঙ্গে টি-টোয়েন্টিও সিরিজ খেলা হবে।

ওয়েস্ট ইন্ডিজ দেশে ফিরতেই বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে সিরিজটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াতে পারে ডিসেম্বরের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে। যার ফলে প্রায় ১৪-১৫ দিন বিশ্রামে থাকার সুযোগ পাবেন ক্রিকেটাররা। বিপিএলের আগে কয়েকদিন ফাঁকা থাকায় সেটা কাজে লাগাতেই সিরিজটি খেলতে রাজি হয়েছে বিসিবি।

২২ অক্টোবর দেশে ফিরছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি দেশে ফেরার পর বোর্ড সভায় সিরিজটি নিয়ে চূড়ান্ত আলোচনা। তবে বিসিবির সূত্রটি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মৌখিকভাবে শ্রীলঙ্কাকে কথা দিয়েছে বিসিবি। বুলবুল দেশে ফেরার পর শুধুমাত্র আনুষ্ঠানিকতা সারবে তারা।

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au