সর্বশেষ

রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাকফুটে পাকিস্তান

  • 4:34 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার
দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ অক্টোবর-সাইমন হার্মার যখন আসিফ আফ্রিদির বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরলেন তখন সাউথ আফ্রিকার রান ৭ উইকেটে ২১০। পাকিস্তানের চেয়ে তখনো ১৯৪ রানে পিছিয়ে সফরকারীরা। স্বাভাবিকভাবেই রাওয়ালপিন্ডিতে লিড পাওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে সেটা হতে দেননি কেশভ মহারাজ-সেনুরান মুথুসামি। ৫৩ বলে ৩০ রান করে নবম ব্যাটার হিসেবে ফেরেন মহারাজ। তখন সাউথ আফ্রিকার ৯ উইকেটে ৩০৬। সেখান থেকেও লিড পেতে পারতো স্বাগতিকরা। তবে পাকিস্তানকে হতাশ করে উল্টো লিড নিয়েছে সাউথ আফ্রিকার। হাফ সেঞ্চুরিয়ান মুথুসামির সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন কাগিসো রাবাদা।

সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি ব্যাটার খেলেছেন ৭১ রানের অবিশ্বাস্য এক ইনিংস। রাবাদার বিদায়ে মুথুসামি অপরাজিত ছিলেন ৮৯ রানে। তাদের দুজনের সেই জুটিতেই ৭১ রানের লিড পায় সাউথ আফ্রিকা। ব্যাটিংয়ে লিড পাওয়ার পর বোলিংয়েও পাকিস্তানকে চেপে ধরে তারা। ৬০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দিনের বাকিটা সময় অনায়াসে পার করেছে স্বাগতিকরা। ৪ উইকেটে ৯৪ রান নিয়ে দিন শেষ করা পাকিস্তান ২৩ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন বাবর-রিজওয়ান।

৪ উইকেটে ১৮৫ রান নিয়ে তৃতীয় দিনের সকালে ব্যাটিং শুরু করেন কাইল ভেরেইনা ও ট্রিস্টিয়ান স্টাবস। সকালে দ্রুতই ফেরেন ভেরেইনা। আসিফ আফ্রিদির বলে এজ হয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়েছেন ১০ রানে। পরবর্তীতে মুথুসামি ও স্টাবস মিলে সাউথ আফ্রিকার রান দুইশ পার করেছেন। সেঞ্চুরির পথে হাঁটলেও সেটা করতে পারেননি স্টাবস। বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির বলে লেগ বিফোর উইকেট হওয়ার আগে ৭৬ রান করেছেন তিনি।

হার্মার টিকতে পারেননি বেশিক্ষণ। আসিফ আফ্রিদির বলে লেগ বিফোর উইকেট হতে হয়েছে তাকে। হার্মারকে ফিরিয়ে অভিষেক টেস্টেই পাঁচ উইকেটের দেখা পান তিনি। ৩৮ বছর ২৯৯ দিনে অভিষেক হওয়া বাঁহাতি এই স্পিনার এখন টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেয়া বোলার। সুযোগ পেলেও বড় ইনিংস খেলতে পারেননি মার্কো জেনসেন। তবে মুথুসামি ও মহারাজ মিলে জুটি গড়ে সাউথ আফ্রিকার রান তিনশ ছাড়িয়েছেন। তাদের দুজনের জুটি ভাঙেন নোমান আলী।

৩০ রান করে কেশভ ফিরলে ৮৮ বলে হাফ সেঞ্চুরি করা মুথুসামি জুটি গড়েন রাবাদার সঙ্গে। তাদের দুজনের ব্যাটেই লিড পায় সফরকারীরা। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩৮ বলে হাফ সেঞ্চুরি পান রাবাদা। টেস্ট ক্যারিয়ারে এটাই তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। ৬১ বলে ৭১ রান করে শেষ পর্যন্ত আউট হয়েছেন আসিফ আফ্রিদির বলে। টেস্ট ইতিহাসে ১১ নম্বরে নেমে রাবাদার চেয়ে বেশি রান করেছেন জহির খান, জেমস অ্যান্ডারসন, টিনো বেস্ট ও অ্যাস্টন অ্যাগার। ৭৯ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আসিফ আফ্রিদি।

৭১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ ও সাউদ শাকিলের উইকেট হারায় পাকিস্তান। তবে একপ্রান্ত আগলে রেখে পাকিস্তানকে টানতে থাকেন বাবর। শেষ বিকেলের শেষাংশে তাকে সঙ্গ দিয়েছেন রিজওয়ান। তাদের দুজনের ব্যাটে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৯৪ রান নিয়ে দিন শেষ করেছে পাকিস্তান। ৮৩ বলে ৪৯ রান করে অপরাজিত আছেন বাবর। সাউথ আফ্রিকার হয়ে ২৬ রানে তিন উইকেট নিয়েছেন হার্মার।

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au