সর্বশেষ

হারারে টেস্টে আফগানিস্তানকে উড়িয়ে দিলো জিম্বাবুয়ে

  • 4:42 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
আফগানদের ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ অক্টোবর-ব্র্যাড ইভান্সের সঙ্গে ব্লেসিং মুজারাবানির পেস আগুনে পুড়ে প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে একটুখানি উন্নতিতে কেবল দেড়শ ছুঁতে পেরেছে। তবে সেই রানও যথেষ্ট ছিল না জিম্বাবুয়েকে আবারও ব্যাটিংয়ে নামাতে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের তিন উইকেট নিলেন মুজারাবানি। ডানহাতি পেসারের সঙ্গে পাঁচ উইকেট নিলেন রিচার্ড এনগারাভা। তাদের দুজনের ওমন বোলিংয়ে ইব্রাহিম জাদরানের ৪২ রানের পরও ১৫৯ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়ে ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট জিতল জিম্বাবুয়ে।

বেন কারানের সেঞ্চুরির সঙ্গে সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি ও নিক ওয়েলচ, ইভান্সদের ব্যাটে প্রথম ইনিংসে ৩৫৯ রান তোলে জিম্বাবুয়ে। স্বাগতিকদের চেয়ে ২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শেষে বিকেলে ৩৪ রান করতেই ১ উইকেট হারাতে হয় তাদের। ব্যাটিংয়ে দিনের শুরুটা করেন ইব্রাহিম ও রহমানুল্লাহ গুরবাজ। যদিও তাদের দুজনের জুটি টেকেনি বেশিক্ষণ।

তানাকা শিভাঙ্গার ডাউন দ্য লেগের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার তাফাদজাওয়া সিগাকে ক্যাচ দিয়েছেন গুরবাজ। ডানহাতি ব্যাটার ফেরেন ২৯ বলে ৯ রান করে। একপ্রান্তে ভালো ব্যাটিং করলেও তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি এনগারাভা। বাঁহাতি পেসারের লেগ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন ইব্রাহিম। ব্যাটের কানা ছুঁয়ে বল উইকেটকিপারের গ্লাভসে যেতেই ফিরতে হয় তাকে। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন ডানহাতি এই ওপেনার।

একটু পর আউট হয়েছেন হাশমতউল্লাহ শহীদিও। এনগারাভার অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে ফুটওয়ার্কের গোলমেলে আউট সাইড এজ হয়ে দ্বিতীয় স্লিপে থাকা ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়েছেন ৭ রান করা আফগান অধিনায়ক। ৬০ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলা চেষ্টা করেন বাহির শাহ ও আফসার জাজাই।

তাদের দুজনের ব্যাটেই একটু একটু করে এগোতে থাকে আফগানরা। বাহির ও আফসারের ব্যাটেই একশ ছুঁয়ে সফরকারীরা। তবে একশ ছোঁয়ার পরই তাদের জুটি ভাঙেন মুজারাবানি। ডানহাতি পেসারের শরীর বরাবর শর্ট ডেলিভারিতে শর্ট ফাইন লেগে কারানের হাতে ক্যাচ দেন ৩২ রান করা বাহির। জুটি ভাঙার পর বেশিক্ষণ টিকতে পারেননি আফসারও। শিভাঙ্গার বলে ইভান্সের হাতে ক্যাচ দিয়েছেন ১৮ রানে।

৬ উইকেটে ১২৭ রান নিয়ে লাঞ্চে যায় আফগানিস্তান। লাঞ্চ থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি তারা। দ্রুতই ফেরেন ইসমাত আলম, শরাফউদ্দিন আশরাফ, খালিল গুরবাজ ও জিয়া উর রহমান। দেড়শ পেরিয়ে ১৫৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ইনিংস ও ৭৩ রানে হারতে হয় তাদের। জিম্বাবুয়ের জয়ের দিনে মুজারাবানি তিনটি ও এনগারাভা নিয়েছেন পাঁচটি উইকেট। জিম্বাবুয়ের একমাত্র ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন কারান।

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au