বাংলাদেশ

জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মামলায় পলাতক আসামিরা

  • 12:38 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ অক্টোবর- মামলায় পলাতক অবস্থায় থাকা কেউ ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন নাএমন প্রস্তাব যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।

আইন উপদেষ্টা জানান, সংশোধিত আরপিওতে স্পষ্টভাবে বলা হয়েছে- যেসব ব্যক্তি বিভিন্ন মামলায় আদালতের কাছে পলাতক হিসেবে ঘোষিত, তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পলাতক বলতে এমন কাউকে বোঝানো হয়েছে যাদের আদালত হাজিরার জন্য নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করেছে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে হাজির হতে বলেছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আদালতে উপস্থিত হচ্ছেন না। বিচার চলাকালীন কেউ আদালতের নির্দেশ এড়িয়ে আত্মগোপনে গেলে আদালত তাকে পলাতক ঘোষণা করতে পারেন।

এর আগে চলতি মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়। সেখানে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠিত হলে তিনি জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

গত বছরের জুলাইয়ে অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে, যেখানে বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিচার কার্যক্রম চলছে। অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী ও এমপিরাও আছেন। তাঁদের কারও বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। আদালত যদি তাঁদের পলাতক ঘোষণা করেন, তবে এই সংশোধনের ফলে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় জবাবদিহি ও আইনের শাসন আরও দৃঢ় করার লক্ষ্যের কথা জানান উপদেষ্টারা।

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au