সর্বশেষ

নাইট কোচে ব্যানার, ফেসবুকে ভিডিও,  ভয়ের কিছু নেই: ডিএমপি কমিশনার

  • 1:14 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ অক্টোবর- রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ‘একটি দলের’ বেশিরভাগ কর্মসূচিই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ আগে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) সমাপনী সেমিনারে।

ডিএমপি কমিশনার বলেন, “এই লোকগুলো দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে এসে কোনো এক স্থানে দাঁড়ায়, ব্যানার বের করে হাফ মিনিট বা এক মিনিট ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে দেয়। আর তারপর সবাই মনে করে, যেন পুরো মিছিল–টিছিল হয়েছে। এটা পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব।”

তিনি আরও বলেন, “এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রযুক্তি আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে। এই পরিস্থিতি মেনে নিতে হবে এবং প্যানিক করার কোনো কারণ নেই।”

ডিএমপি কমিশনার আরও জানান, “নিষিদ্ধ ঘোষিত দলটি শহরে ককটেল ছোড়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড চেষ্টা করছে। তবে আমরা সব সময় সতর্ক এবং শহরে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে তা নিশ্চিত করছি। গত রাতেও তারা এক স্থানে ককটেল মেরেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নভেম্বরেই চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে সাজ্জাত আলী বলেন, “গত তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশের যে ট্রেন্ড ছিল পোলিং সেন্টারগুলোকে কীভাবে নিরপেক্ষভাবে সুরক্ষিত করতে হবে—সেটা তারা বুঝত। কিন্তু গত ১৭ বছরে ব্যাপক পরিবর্তন এসেছে। দুই লাখ পুলিশের মধ্যে অর্ধেক নতুন নিয়োগ হয়েছে, যারা আগে কখনো ভোট দেয়নি। তাই তাদের প্রশিক্ষণের প্রয়োজন।”

তিনি বলেন, “সারাদেশে এবং ডিএমপিতেও পোলিং সেন্টারগুলোর নিরাপত্তা ও নির্বাচন পরিচালনার প্রশিক্ষণ চলছে। আমি সবসময় আমার অফিসারদের বলছি, শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে। যদি কেউ বলে আমি কোনো দলের প্রতি পক্ষপাতী, আমি পদত্যাগ করব।”

সুত্রঃ ডেইলি স্টার

এই শাখার আরও খবর

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au