‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…
মেলবোর্ন ২৪ অক্টোবর–অবশেষে বাংলাদেশের ওয়ানডে দলে স্বত্বি ফিরেছে। সময়ের হিসাবে প্রায় ১৭ মাস আর চার সিরিজ পর টাইগারদের ওয়ানডে সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আক্ষেপ আর হতাশা নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের কেটেছে অনেকটা সময়। উঠেছে নানা প্রশ্ন। ক্রিকেটাররাও হয়েছেন ট্রলের শিকার। অবশেষে সেখানে আশার আলো জ্বেলে বাংলার ছেলেদের ঘরে আরো একটি ওয়ানডে সিরিজ জয়ের ট্রফি। সেটিও প্রায় ১৭ মাস পর। যেখানে উজ্জল রিশাদ, সৌম্য, সাইফরা।
এদিন আর ওপেনাররা ভুলের চোরালিতে আটকে যাননি। মিরপুরের মাটিতে দুই টাইগার ওপেনার সৌম্য-সাইফের চোখ জুড়ানা শুরু। মিরপুরে বাংলাদেশের ওপেনারদের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ওপেনিংয়ে আসে ১৭৬ রান। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে সাইফ ফেরেন ৮০ রানে।
ম্যাচ সেরা সৌম্য সরকারের সামনেও এসেছিলো সে সুযোগ। শুরু থেকে প্রতিভবান ট্যাগ পাওয়া সরকারও গত ম্যাচের আউটের যেন রিপ্লে দেখালেন। ফেরেন ৯১ রানে।
এরপরই কমে আসে বাংলাদেশের রানের গতি। হৃদয়, শান্ত, অঙ্কনরা রানের গতি ধরে রাখতে পারেননি। যদিও শান্ত খেললেন ৪৪ রানের ইনিংস।
শেষ দিকে সোহানের ৮ বল ১৬ আর মিরাজের ১০০ স্ট্রাইক রেটে বাংলাদেশ পায় ৮ উইকেটে ২৯৬ রানের পুঁজি।
এমন উইকেটে ক্যারিবিয়দের জন্য এই রান ছিলো পাহাড় সমান। দলীয় ৫০ পার হওয়ার আগেই টাইগার স্পিনারদের ঘূর্ণিতে নেই প্রতিপক্ষের ৪ উইকেট।
আর দলীয় ৮২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে সফরকারিরা। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানের গন্ডি পার হয় আকিলের কল্যাণে। খেলেন ২৭ রানের ইনিংস। আর সব মিলিয়ে তারা তোলে ১১৭ রান ৷ দারুণ ছন্দে থাকা এই সিরিজ সেরা রিশাদ নেন ৩ উইকেট, তানভিরও পকেটে পোড়েন সমান ৩ উইকেট।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au