‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…
মেলবোর্ন, ২৪ অক্টোবর- বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদনে দীর্ঘসূত্রতা ও নন-ক্যাডার পদে সুপারিশ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে রাজধানীর বাংলামোটর সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার পর থেকে তারা সড়কে বসে অবস্থান ও বিক্ষোভ শুরু করেন।
প্রার্থীরা জানান, তাদের দাবি খুবই স্পষ্ট—৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো অধিযাচিত শূন্য পদগুলোতে অবিলম্বে নিয়োগ সুপারিশ দিতে হবে। তারা অভিযোগ করেন, বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদনে বিলম্ব করা হচ্ছে, যার ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এর আগে গত ২১ অক্টোবর তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁও কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেখানে তারা দুই দফা দাবি উত্থাপন করেন-
নন-ক্যাডার প্রার্থীদের অভিযোগ, পিএসসি থেকে সুপারিশ প্রক্রিয়া শেষ হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণে তাদের নিয়োগ ঝুলে আছে। কেউ কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তিন বছর ধরে অপেক্ষা করছেন, যা তাদের পেশাগত ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলেছে।
রাতে সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় বাংলামোটর এলাকায় যান চলাচলে সৃষ্টি হয় বাধা, ধীরগতিতে চলছে আশপাশের সড়কগুলোতেও। আন্দোলনকারীরা বলেন, সরকারি কোনো পক্ষ থেকে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au