বাংলাদেশ

লিবিয়া সরকারের চার্টার ফ্লাইটে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

  • 6:58 am - October 24, 2025
  • পঠিত হয়েছে:২২২ বার
বাংলাদেশের দূতাবাসের ব্যবস্থাপনায় দ্বিতীয় চার্টার ফ্লাইটে আরও ৩০৯ বাংলাদেশি দেশে ফিরছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ অক্টোবর- লিবিয়ায় অবস্থানরত বিপদগ্রস্ত ও স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ফিরে আসার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে লিবিয়া সরকারের সহযোগিতায় এবং ত্রিপলিতে বাংলাদেশের দূতাবাসের ব্যবস্থাপনায় দ্বিতীয় চার্টার ফ্লাইটে আরও ৩০৯ বাংলাদেশি দেশে ফিরছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতেই তাদের ত্রিপলি থেকে ঢাকার উদ্দেশে রওনা করা হয়। তারা আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় আরও ৩০৯ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল। উভয় ক্ষেত্রেই পুরো প্রক্রিয়া সমন্বয় করেছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস।

প্রত্যাবাসন যাত্রার আগে রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থেকে অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, লিবিয়ায় অবস্থানরত প্রত্যেক অভিবাসীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, যারা স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন করেছিলেন, তাদের প্রত্যাবাসনের জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ধারাবাহিকভাবে প্রত্যাবাসন চলছে এবং আরও ফ্লাইটের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “প্রত্যেক নাগরিক দেশের সম্পদ। ভবিষ্যতে কেউ যেন অবৈধ পথে বিদেশে না যায়। বরং বৈধ উপায়ে, দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে দেশের মর্যাদা ও উন্নয়নে অবদান রাখতে হবে।” মানবপাচার প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি এবং দালালচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ফিরে আসা অভিবাসীদের উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার কারণেই এ প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।

দূতাবাস জানায়, যারা ফিরছেন তারা আগেই স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। এরপর তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি, বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরাতে কাজ চলছে।

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au