বাংলাদেশ

সৌদি সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা, প্রতিনিধি দলে নেতৃত্ব অন্যকেউ

  • 4:49 pm - October 24, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ অক্টোবর- বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন সৌদি আরব সফরে যাচ্ছেন না। রিয়াদে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’-এ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণ দেখিয়ে সফরটি স্থগিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফর বাতিলের এই সিদ্ধান্ত সর্বশেষ পর্যায়ে এসে নেওয়া হয়েছে। এখন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। তিনি বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নিয়ে বিনিয়োগ সুযোগের বিভিন্ন দিক তুলে ধরবেন।

এই সফর ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এরপর আন্তঃমন্ত্রণালয় বৈঠক, খসড়া কর্মসূচি এবং প্রতিনিধিদল গঠনের কাজ শুরু হয়। কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশকে অগ্রাধিকার দিয়ে শেষ পর্যন্ত সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বা এফআইআই সম্মেলনকে বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক এবং প্রযুক্তি ও শিল্পখাতের প্রভাবশালী ব্যক্তিরা এতে অংশ নেন। বাংলাদেশের জন্যও এটি বিনিয়োগ আকর্ষণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টা না গেলেও বাংলাদেশের প্রতিনিধিদল সেখানে দেশের বিনিয়োগ পরিবেশ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি খাতসহ সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্রগুলো তুলে ধরবে।

সরকারি একাধিক কর্মকর্তার ভাষ্যে, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন প্রস্তুতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অগ্রাধিকারের কারণে প্রধান উপদেষ্টার এই সফর স্থগিত ছাড়া উপায় ছিল না। তবে প্রয়োজন হলে পরবর্তী কোনো তারিখে সফরটি পুনর্নির্ধারণ করা যেতে পারে।

এই শাখার আরও খবর

সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে

বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ব্যর্থতার দায় কে নেবে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা গণমাধ্যমের খবর থেকে এ ঘটনা জানতে পেরেছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি জানতে…

চোরবাগান মণ্ডপে থ্রিডি স্ক্যান ফরেনসিক দলের, নকশা ও প্রবেশপথ খতিয়ে দেখছে সিট

কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল থ্রিডি স্ক্যান করেছে ফরেনসিক দল। মণ্ডপের নকশা, প্রবেশ ও বের হওয়ার পথের প্রস্থ এবং দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা…

রাহুল আনন্দের গানে মুখর হবে সিডনির বিজয়া সম্মিলন ২০২৬

ওটিএন বাংলা ডেস্ক: বিজয়ার শুভেচ্ছা, বাংলা গান ও সম্প্রীতির আবহে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয়া সম্মিলন ২০২৬’। শনিবার, ১৪ নভেম্বর ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত…

সৌদিতে ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আছেন বাংলাদেশিও

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৯ জনই বিদেশি নাগরিক। এই তালিকায় বাংলাদেশের নাগরিকও…

হরমুজে অনুমোদনহীন পথে জাহাজ চললে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au