ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…
মেলবোর্ন, ২৭ অক্টোবর- দেশের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারাদেশে টানা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবেই আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। দিন–রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় হালকা বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে।
বাকি অঞ্চলগুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য হ্রাসের সম্ভবনা রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au