সর্বশেষ

বরিশালে মন্দিরসহ প্রতিমা গায়েব, জমি দখলের অভিযোগ স্থানীয়দের

  • 6:40 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
পূজা করতে এসে মন্দির না পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ অক্টোবর- বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামে রাধা-গোবিন্দ ও কালী মন্দির থেকে হঠাৎ মন্দিরের ঘর ও প্রতিমা উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পূজা করতে এসে মন্দির না পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে স্থানীয় সরস্বতী দাস জানান, তাদের নিজস্ব জমির ওপর বহুদিন ধরে রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে নিয়মিত পূজার্চনা করে আসছিলেন। সেই জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল বলে তিনি অভিযোগ করেন। জমি দখলের চেষ্টা হিসেবে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হলেও তা ব্যর্থ হয়।

সরস্বতী দাস আরও বলেন, রবিবার বিকেলে মন্দিরে পূজা করতে গেলে মোস্তফার স্ত্রীসহ কয়েকজন ভাড়াটিয়া লোক বাধা দেয় ও নানা হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি পূজা না করেই সেদিন ফিরে যান। পরের দিন সকালে পুনরায় পূজা দিতে এসে দেখেন, মন্দিরের ঘর ও প্রতিমা সম্পূর্ণ গায়েব।

মন্দির কমিটির সভাপতি অনুপ দাস জানান, যারা আগের দিন পূজা করতে বাধা দিয়েছে এবং ভয়ভীতি দেখিয়েছে, তাদের বিরুদ্ধেই мন্দির ভেঙে ফেলা ও প্রতিমা সরিয়ে নেওয়ার সন্দেহ করা হচ্ছে। তিনি জানান, জমি দখলের উদ্দেশ্যেই রাতের আঁধারে এ কাজ ঘটানো হয়েছে বলে তাদের ধারণা।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে মন্দির কমিটি জানায়। তবে অভিযুক্ত মোস্তফা মুন্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au