সর্বশেষ

টুপি নিয়ে বিরোধ, ঘুমের মধ্যে মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা

  • 9:06 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
টুপি পরা নিয়ে পুরোনো বিবাদ থেকে ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায় পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ অক্টোবর- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একটি মাদরাসায় সহপাঠীকে ঘুমের মধ্যে জবাই করে হত্যার ভয়াবহ ঘটনা ঘটেছে। টুপি পরা নিয়ে পুরোনো বিবাদ থেকে ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায় পুলিশ।

রোববার (২৬ সেপ্টেম্বর) গভীর রাত আড়াইটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম।

নিহতের নাম মো. নাজিম উদ্দিন (১৩)। তিনি চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। আটক অভিযুক্ত ছাত্রের নাম আবু ছায়েদ (১৬), ময়মনসিংহের টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর সন্তান। দুজনই ওই মাদরাসার আবাসিক ছাত্র ছিলেন।

মাদরাসা সূত্রে জানা যায়, নাজিম ২২ পারা এবং আবু ছায়েদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে। প্রায় ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। মাদরাসার এক শিক্ষক তখন বিষয়টি মিটমাট করে দেন। তবে ছায়েদ মনের মধ্যে ক্ষোভ পুষে রাখে এবং পরে সোনাইমুড়ী বাজার থেকে ৩০০ টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে আনে।

রোববার রাতে আবাসিক কক্ষে অন্যান্য দিনের মতো ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে সবাই ঘুমিয়ে থাকার সময় আবু ছায়েদ উঠে চুপিচুপি নাজিমের বিছানার কাছে যায় এবং ঘুমন্ত অবস্থায় তার গলা কেটে দেয়। নাজিমের গোঙানির শব্দে অন্য ছাত্ররা ও শিক্ষক জেগে উঠে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান।

খবর পেয়ে ভোরেই পুলিশ মাদরাসায় পৌঁছে। অভিযুক্ত আবু ছায়েদকে আটক করা হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে বলে ওসি জানান। তিনি বলেন, “টুপি পরা নিয়ে পূর্বের বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ সুরতহাল শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।”

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au