সর্বশেষ

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যর্থ বাংলাদেশ হেরেছে ১৬ রানে

  • 3:22 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-চট্টগ্রামের ফ্লাডলাইটে আলোকিত সন্ধ্যা শেষ হলো হতাশায়। দারুণ সূচনা করেও ব্যাটিং ধসে শেষ পর্যন্ত ১৬ রানে হেরে গেল বাংলাদেশ। রোভম্যান পাওয়েল–শাই হোপদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি–টোয়েন্টি জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু করেছিল ঝড়ো ব্যাটিংয়ে। তানজিদ হাসান মাত্র ৫ বলে ১৫ রান করে দেখিয়েছিলেন আগ্রাসনের ইঙ্গিত—আকিল হোসেনের ওভার থেকেই আসে একটি ছয় ও একটি চার। কিন্তু আগ্রাসনই যেন হয়ে উঠল পতনের কারণ। অতিরিক্ত শট খেলতে গিয়ে তানজিদ ফিরে যান দ্বিতীয় ওভারেই। এরপর থেকে শুরু হয় উইকেট পতনের মিছিল। লিটন দাস (৫), সাইফ হাসান (৮), শামীম হোসেন (১) ফিরলে বাংলাদেশ পাওয়ারপ্লেতে হারায় চার উইকেট।

একপ্রান্তে লড়ে যাচ্ছিলেন তাওহীদ হৃদয়। ২৮ রান করে তিনি চেষ্টা করেছিলেন ইনিংস গড়ার, কিন্তু রানরেটের চাপ সহ্য করতে না পেরে ১২তম ওভারেই আউট হয়ে যান। এরপর কিছুটা লড়াই আনেন তানজিম হাসান সাকিব। জীবন পেয়ে তিনি রোমারিও শেফার্ডকে টানা মারেন চার ও ছক্কা—১৪তম ওভারে আসে ১৮ রান, গ্যালারিতে জাগে আশার ঢেউ। তবে সেই আশাও দীর্ঘস্থায়ী হয়নি। ১৬তম ওভারেই জেসন হোল্ডারের বলে আউট হন তানজিম (৩৩)।

শেষদিকে নাসুম আহমেদ (২০) ও মুস্তাফিজুর রহমান (১১*) কিছুটা প্রতিরোধ গড়লেও ব্যবধান কমাতে পারেননি। বাংলাদেশ ইনিংস গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ১৪৯ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন জেইডেন সিলস ও জেসন হোল্ডার—দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। আাকিল হোসেন পেয়েছেন দুটি, আর খারি পিয়ের ও রোমারিও শেফার্ড নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজকে শক্ত ভিত গড়ে দেন অধিনায়ক শাই হোপ (৪৬*) ও রোভম্যান পাওয়েল (৪৪*)। শেষ ওভারগুলোতে পাওয়েলের চারটি ছক্কা পার্থক্য গড়ে দেয় ম্যাচে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ছিলেন সবচেয়ে সফল—৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন।

এই শাখার আরও খবর

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশানরা

১৪ বছর পর আবারও দলীপ ট্রফির শিরোপা উঠল পূর্বাঞ্চলের হাতে। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আঞ্চলিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঈশান কিশনের নেতৃত্বাধীন দল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au