বাংলাদেশ

বঙ্গোপসাগর থেকে ৭ বাংলাদেশি জেলে আটক করেছে মিয়ানমারের আরাকান আর্মি

  • 11:15 pm - October 29, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ অক্টোবর- মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূলীয় জলসীমায় প্রবেশের অভিযোগে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ৭ জন জেলেকে আটক করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মংডু উপকূলের নিকটে এ ঘটনা ঘটে বলে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, মিয়ানমারের মংডু টাউনশিপের একরাজা গ্রাম উপকূল থেকে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে টহলরত আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট একটি কাঠের মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারটিতে থাকা ৭ বাংলাদেশি জেলেকে আটক করে তারা মংডুতে নিয়ে যায়।

ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২৬০ কেজি মাছ জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাওন নামের এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারটি সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয়।

ঘটনার পর থেকে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই গভীর সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন।

বাংলাদেশ কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত রয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে যাতে আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়।

স্থানীয় মৎস্যজীবী নেতারা অভিযোগ করেছেন, প্রায়ই সীমান্তবর্তী সাগর এলাকায় সুনির্দিষ্ট সীমানা চিহ্ন না থাকায় জেলেরা অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন, আর তখনই তারা বিপদের মুখে পড়েন।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি রাখাইন অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াচ্ছে, যা সীমান্তবর্তী বাংলাদেশি জেলেদের জন্য নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

 

এই শাখার আরও খবর

মাধবপুরের হীরালাল রায়ের ফিল্টার আজ বিলুপ্তির পথে

হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী পানির ফিল্টার একসময় দেশ-বিদেশে পরিচিতি পেয়েছিল। সিমেন্ট, পাথর, লাইমস্টোন পাউডার ও মোজাইকের বিশেষ মিশ্রণে হাতে তৈরি তিন স্তরের এসব ফিল্টার পানি বিশুদ্ধ…

সিডনিতে পাঁচতলা থেকে পড়ে কিশোরের মৃত্যু, গ্রাফিতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ভবন থেকে পড়ে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটিতে গ্রাফিতি করার পরিকল্পনা থেকেই কিশোরটি সেখানে উঠেছিল…

ইসরায়েলে হামাস হামলার তিন বছর: এখনো বেঁচে ফেরাদের মনে আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক, ৭ অক্টোবর ২০২৬: হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তিন বছর পূর্তিতে নিহতদের স্মরণ করছে ইসরায়েল। নির্বাচনী প্রচারণার আবহে এই স্মরণ আয়োজনের…

এক রকেটে ১৫ স্যাটেলাইট কক্ষপথে পাঠাল দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ রকেট ‘নুরি’ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়া। বুধবারের এই উৎক্ষেপণে রকেটটিতে বহন করা ১৫টি স্যাটেলাইটই সফলভাবে নির্ধারিত…

মেসিই কি হবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

ফুটবল মাঠের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে সদ্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। তবে মাঠ ছাড়ার পরপরই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন এক…

হানিট্র্যাপের সন্দেহে ভারতের ১৩ নৌসেনা সদস্য নজরদারিতে

পাকিস্তান-সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন গুপ্তচর চক্রের সন্ধান পাওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে বড় ধরনের কাউন্টার-ইন্টেলিজেন্স অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ১৩ সদস্যসহ মোট ১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au