সর্বশেষ

শান্তকে অধিনায়ক করে আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা বিসিবির

  • 3:55 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-চলতি মাসে শুরু হওয়া আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও টেস্ট দলে ফিরলেন মাহমুদুল হাসান জয়। জাতীয় লিগে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন এই ওপেনার।

এই সিরিজ দিয়েই নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশের টেস্ট অধ্যায়— একদিকে অধিনায়কত্ব বিতর্কের অবসান ঘটিয়ে নাজমুল হোসেন শান্ত আবারও নেতৃত্বের ভার নিচ্ছেন, অন্যদিকে নির্বাচকরা খুঁজছেন ব্যাটিং অর্ডারে নতুন ধার। জয়কে তাই দেখা হচ্ছে সেই সমাধানের অংশ হিসেবে।

২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত টেস্টে গড় মাত্র ২২.৭৯, যা খুব সন্তোষজনক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে জায়গা হারানোর পর জাতীয় দলে ফেরার পথটা সহজ ছিল না। তবে জাতীয় লিগে সাম্প্রতিক শতরান নির্বাচকদের দৃষ্টি কেড়েছে, আর সেখান থেকেই টেস্ট স্কোয়াডে ফেরার টিকিট পেয়েছেন তিনি।

অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা নাঈম হাসান, মাহিদুল ইসলাম ও এনামুল হক বাদ পড়েছেন। তবে প্রথমবার দলে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে ধরে রেখেছে নির্বাচক প্যানেল।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ঢাকায়। সিরিজ শেষে দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ টেস্ট দল :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

এই শাখার আরও খবর

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au