সর্বশেষ

চূড়ান্ত হয়েছে বিপিএলের পাঁচ দল

  • 4:01 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার
বিপিএলের ট্রফি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-অবশেষে অনিশ্চয়তার অবসান। দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বড় চমক—নেই বরিশাল ও কুমিল্লা! নতুন করে ফিরেছে রাজশাহী।

বিসিবির নাভানা টাওয়ারে স্থানীয় সময় রাতে গভর্নিং কাউন্সিলের সভা শেষে ঘোষণা করা হয় পাঁচ দলের নাম—রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার ও চট্টগ্রাম।

শুরুর দিকে বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। পরে আলোচনায় ডাকা হয় ৯টিকে, যেখানে অনুপস্থিত ছিল চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। প্রাথমিক বাছাই শেষে বাদ পড়ে তিনটি প্রতিষ্ঠান—চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স ও কুমিল্লা। টিকে যায় দেশ ট্রাভেলস।

অবশ্য গত আসরের চ্যাম্পিয়ন বরিশালের অনুপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তামিমের নেতৃত্বে দলটি গত আসরে ছিল অন্যতম আকর্ষণ, এবার তাদের জায়গা নিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টার।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি, আর ফাইনাল হতে পারে ফেব্রুয়ারির ১৬ তারিখে।

দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন ড্রাফটের দিকে—কে যাবে রাজশাহীতে, কে ফিরবে রংপুরে, আর কোন বিদেশি তারকা নামবে ঢাকায়—এই নিয়েই শুরু হয়েছে নতুন মরশুমের উত্তাপ।

এই শাখার আরও খবর

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au