সর্বশেষ

আকবরকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপে দল ঘোষণা বিসিবির

  • 4:51 am - November 05, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ নভেম্বর-বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররাও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছে। জাতীয় দলের সিরিজ শেষ হলেও এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট। দিন দুয়েক পর আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ।

চলতি মাসেই ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে হবে এশিয়া কাপ। যেখানে ডাক পেয়েছেন জাওয়াদ আবরার। এ ছাড়া চমক হিসেবে রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। ডাক পেয়েছেন মেহেরব হোসেন অহীনও। নেতৃত্ব দেবেন আকবর আলী।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্ট ৮ দল নিয়ে হবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টার্স।

এশিয়া কাপ রাইজিংস্টার ২০২৫ এর জন্য বাংলাদেশ ‘এ’ দল-জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au