সর্বশেষ

মাদ্রাসার অফিস কক্ষে ৮ বছরের শিশুকে বলাৎকার, প্রিন্সিপাল কারাগারে

  • 6:59 pm - November 05, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
অভিযুক্ত প্রিন্সিপাল ইমরান হোসাইন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ নভেম্বর- হবিগঞ্জের চুনারুঘাটে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ইমরান হোসাইন (৩২) স্থানীয় একটি মাদ্রাসার প্রিন্সিপাল, পাশাপাশি প্রতিষ্ঠাতা ও পরিচালকও।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শিশুটির মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে অফিস কক্ষে ডেকে নেন প্রিন্সিপাল ইমরান। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অস্বীকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দাখিল করা হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, “আমার স্বামী প্রবাসে। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়াশোনার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু সেই শিক্ষক আমার ছেলেকে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।”

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসাইন দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে এমন নির্যাতন করে আসছিলেন। এমন ঘটনায় মাদ্রাসা ছাড়তে বাধ্য হয়েছে কয়েকজন শিক্ষার্থীও।

অভিযোগ অস্বীকার করে ইমরান দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au